সানচেজের হ্যাটট্রিকে শীর্ষে বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিন মালাগাকে হারিয়ে লা লিগার শীর্ষে উঠে গিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। কিন্তু সেই রাজত্ব এক দিনের বেশি স্থায়ী হলো না ডিয়েগো সিমিওনের দলের। কাল অ্যালেক্সিস সানচেজের হ্যাটট্রিকে এলচেকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল বার্সেলোনা। ১৮ ম্যাচের পর দুই দলের পয়েন্টই ৪৯। তবে গোল পার্থক্যে পিছিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ।
ন্যু ক্যাম্পে মেসি-নেইমারহীন বার্সার প্রথম একাদশকে সামলাতেই হিমশিম খেয়েছে এলচে। সাত মিনিটে সানচেজের গোলের পর ১৬ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো। নেইমার শেষ দিকে মিনিট দশেকের জন্য মাঠে নেমেছেন। তবে তার আগেই আরও দুই গোল করে নিজের হ্যাটট্রিক করে ফেলেছেন সানচেজ। এএফপি।
এদিকে ইংলিশ এএফএ কাপের তৃতীয় রাউন্ডে সোয়ানসি সিটির কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ডহ্যামকে ২-০ গোলে হারিয়ে পরের রাউন্ডে উঠে গেছে লিভারপুল।