সানডে এমবিএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে এমবিএর জন্ম রোববার। গত আফ্রিকান নেশনস কাপের কোয়ার্টার ফাইনালে আইভরিকোস্টের বিপক্ষে গোল করেছিলেন রোববারে। রোববারে অনুষ্ঠিত ফাইনালেও জয়সূচক গোলটি ছিল সানডের। নামের সঙ্গে এমবিএ থাকলেও ডিগ্রিটা অবশ্য এখনো নেওয়া হয়নি সানডের!