সানডে-মিঠুনে দুর্বার মুক্তিযোদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বলে উঠলেন সানডে। জ্বললেন মিঠুনও। দুজনই করলেন দুটি করে গোল। সেই সুবাদে মুক্তিযোদ্ধার কাছে ৪ গোলে উড়ে গেল রহমতগঞ্জ।অনেক দিন পর ফ্লাডলাইটে খেলা হলো কাল। বঙ্গবন্ধু স্টেডিয়ামের কৃত্রিম আলোয় উজ্জ্বল দেখাল সানডে-মিঠুন জুটিকে। আগের ম্যাচে ২ গোল করে ১১ ম্যাচ পর গোল-খরা কাটানো মিঠুন অবশ্য প্রথম একাদশে ছিলেন না। শুরুতে স্ট্রাইকিংয়ে সানডের জুটি ছিলেন মোহামেডান থেকে আসা উইলকক্স।কিন্তু উইলকক্স পারছিলেন না ভালো খেলতে। ২৭ মিনিটে তাঁর জায়গায় কোচ শফিকুল ইসলাম পাঠান মিঠুনকে। এরপর গোটা ম্যাচই হলো সানডে-মিঠুন প্রদর্শনী। তবে শেষ মিনিটে হাত দিয়ে বল ঠেকিয়ে ম্যাচে অহেতুক দ্বিতীয়বার হলুদ কার্ড দেখেন মিঠুন। অন্তত একটি ম্যাচ দলের বাইরে থাকতে হবে তরুণ স্ট্রাইকারকে।সাত মিনিটে পাল্টা-আক্রমণ থেকে দলের প্রথম গোলটা করেন সানডে। ব্রাজিলিয়ান মিডফিল্ডার লিমার থ্রু ধরে একক প্রচেষ্টায় দারুণ শটে তাঁর ওই গোল। এরপর ১৭ মিনিটে নাসিরকে গুরুতর ফাউল করার অপরাধে রহমতগঞ্জ মিডফিল্ডার রনি দেখেন লাল কার্ড। এতে ঘুরে দাঁড়ানোর সব শক্তিই হারিয়ে ফেলে রহমতগঞ্জ।৩৮ মিনিটে মামুনের সাজিয়ে দেওয়া বল জালে ঠেলে মিঠুন করেন ২-০। ৬৯ মিনিটে মিঠুনের সঙ্গে দারুণ ওয়াল পাস করে তৃতীয় গোলটা পান সানডে। ৮৯ মিনিট আগে নাসিরের মাইনাসে মিঠুনের আলতো টোকায় হয় ৪-০।আত্মবিশ্বাস ফিরে পাওয়া মিঠুন লিগে পঞ্চম গোলটা পেতে পারতেন বল পায়ে শট নিতে দেরি না করলে। চারজন খেলোয়াড়কে কাটিয়েও শেষ পর্যন্ত আসল কাজটায় ভজকট পাকিয়ে ফেলেছেন।সানডে-মিঠুন দুজনই পেতে পারতেন হ্যাটট্রিক। সানডের তিনটি শট পোস্ট ও ক্রসবারে প্রতিহত হয়। ৯ গোল নিয়ে গোলদাতার তালিকায় সানডে এখন দ্বিতীয় স্থানে। ১৩ গোল নিয়ে সবার ওপরে আবাহনীর পল।১৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা যথারীতি দ্বিতীয় স্থানেই, শীর্ষে থাকা আবাহনীর ১২ ম্যাচে ৩০। ১৩ ম্যাচে মাত্র ৯ পয়েন্ট পাওয়া রহমতগঞ্জ পড়ে রইল সবার নিচে। আজকের খেলাশেখ রাসেল-আরামবাগ(সন্ধ্যা ৬টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম)