সানাই ভালো করলেন শুরুতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপের শুরুতে দেশের দুই সেরা তিরন্দাজ ইমদাদুল হক মিলন ও শেখ সজীব মোটেও ভালো করতে পারেননি। সেই তুলনায় বরং অনেক ভালো করেছেন জুনিয়র তিরন্দাজ রোমান সানা। ডেনমার্কে অনুষ্ঠানরত বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপের র‌্যাঙ্কিং রাউন্ডে রিকার্ভ বোয়ের পুরুষ বিভাগে ২১২ জন আর্চারের মধ্যে রুমান হয়েছেন ৩৩তম। ৭২০ পয়েন্টের মধ্যে ৬৪৩ পেয়েছেন তিনি। শেখ সজীব ৬০৩ স্কোর করে হয়েছেন ১৪৬তম। ইমদাদুল হক মিলন ৫৯৬ স্কোর করে হয়েছেন ১৬৫তম।
মেয়েদের বিভাগে ১৫৭ জনের মধ্যে ৮১তম শ্যামলী রায় পেয়েছেন ৬১৫ পয়েন্ট। মাথুই প্রু মারমা ৫৯৮ করে ১১১তম হয়েছেন। র‌্যাঙ্কিং রাউন্ডের পারফরম্যান্সের ভিত্তিতেই নির্ধারণ করা হয় বাছাইপর্বে কে কেমন প্রতিপক্ষের মুখোমুখি হবেন।