সানি প্রাইম দোলেশ্বরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের গত মৌসুমে খেলেছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় তখন ছিলেন পুনর্বাসনে। পুনর্বাসনপ্রক্রিয়ার ফাঁকে ফাঁকেই আরাফাত সানি খেলেছিলেন চার ম্যাচ। এবার দলবদল করে বাঁহাতি এই স্পিনার যাচ্ছেন প্রাইম দোলেশ্বরে।
সানির মতো শেখ জামাল ছেড়ে প্রাইম দোলেশ্বরে নাম লিখিয়েছেন মার্শাল আইয়ুবও। গতবার আবাহনীতে খেলা লেগ স্পিনার জুবায়ের হোসেন এবার খেলবেন মোহামেডানে। অলক কাপালি গাজী গ্রুপ ক্রিকেটার্স ছেড়ে যোগ দিয়েছেন ব্রাদার্স ইউনিয়নে। জাতীয় দলের বাইরে থাকা মোহাম্মদ মিঠুন লিজেন্ডস অব রূপগঞ্জ ছেড়ে চলে এসেছেন আবাহনীতে। কাল শেষ দিনে দলবদল করেছেন ৫৯ জন খেলোয়াড়।