সানিয়া-মালিক নতুন নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ হইয়াও হইল না শেষ। শোয়েব মালিক আর সানিয়া মির্জার বিয়েকে কেন্দ্র করে জমে ওঠা নাটক যখন শেষ ধরে নেওয়া হয়েছিল, তখনই নতুন মোড়। কাল সারা দিন এ নিয়ে বিভ্রান্তি ছড়াল। প্রথমে খবর এল সানিয়া-মালিক কালই বিয়ে সেরে ফেলেছেন। পরে জানা গেল, বিয়ে এগিয়ে আনার কথা থাকলেও শেষ পর্যন্ত সম্ভব হয়নি। আবারও সেটি পিছিয়ে ১৫ এপ্রিল নিয়ে যাওয়া হয়েছে।বিয়ের কাজি আজমাতুল্লাহ জাফরিকে উদ্ধৃত করে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই প্রথমে জানিয়েছিল, দুই পরিবারের সম্মতিতে বিয়ের দিন এগিয়ে আনা হয়েছে। গতকালই বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল তাঁদের। ১৫ এপ্রিল নির্ধারিত ছিল বিবাহোত্তর সংবর্ধনা।কিন্তু বিয়েটা কাল হতে পারেনি। কারণ সেই আইনি জটিলতা। মালিকের বিপক্ষে দায়ের করা প্রতারণা মামলাটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়নি। ফলে আদালতের ছাড়পত্র পাননি পাকিস্তানি অলরাউন্ডার। হাতে পৌঁছায়নি তাঁর পাসপোর্টও। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারার কারণেই বিয়েটা হতে পারেনি। পরে সানিয়ার খালা হামিদা উসমান জানিয়েছেন, বিয়ে ১৫ তারিখ সকালেই হবে। ওই দিন সন্ধ্যায় সংবর্ধনা। ‘না, অনুষ্ঠান আজ হচ্ছে না। আগের পরিকল্পনা অনুযায়ী বিয়েটা ১৫ এপ্রিলই হচ্ছে’—ভারতীয় সংবাদ সংস্থাকে বলেছেন উসমান। পরে পুলিশের পক্ষ থেকে বলা হয়, মামলা আসলে শেষ হয়ে গেছে। পাসপোর্ট ফিরে নেওয়ার জন্য মালিক আবেদন না করায় সেটি পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। ওয়েবসাইট।