সানিয়ার গর্ব মালিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি খেলতে নামার আগে শোয়েব মালিকের কাছে একটি বিশেষ অনুপ্রেরণা ছিল। ম্যাচটি ছিল পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যানের ক্যারিয়ারের ২৫০তম ওয়ানডে। তবে মাইলফলকের এই ম্যাচ খেলতে নামার আগে স্ত্রী সানিয়া মির্জাও অনুপ্রাণিত করেছেন মালিককে।
ভারতের তারকা টেনিস খেলোয়াড় স্বামীর প্রশংসা করেছেন, টেনে এনেছেন পাকিস্তান ক্রিকেটের প্রতি মালিকের নিবেদনের কথা, ‘এটাতে (দেশের হয়ে আড়াই শ ওয়ানডে খেলা) পাকিস্তান আর ক্রিকেটের প্রতি তার নিবেদনই প্রকাশ পায়। সে ভীষণ ক্রিকেট অনুরক্ত। ক্রিকেট খেলতে আর নিজের দেশের প্রতিনিধিত্ব করতে ভালোবাসে। এটা আমাদের সবার জন্য গর্বের এক মুহূর্ত। ওর মা, ভাই আর বোনদের জন্য। আমার জন্যও। আমরা ওকে আর ওর অর্জন নিয়ে খুব গর্বিত।’ ইন্ডিয়ান এক্সপ্রেস।