সানিয়ার চোখে শোয়েব ‘রোমান্টিক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোটের কারণে আপাতত কোর্টের বাইরে আছেন। এই সুযোগে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ছুটে গেছেন স্বামী শোয়েব মালিকের কাছে। আজ মঙ্গলবার সকালে পাকিস্তানের জিও টিভির একটি অনুষ্ঠানে অংশ নেন শোয়েব-সানিয়া দম্পতি। সেখানে বিয়ে, বিয়ে-পরবর্তী নিজেদের জীবন নিয়ে কথা বলেন দুজনে।প্রথমবারের মতো পাকিস্তানের কোনো টেলিভিশনে উপস্থিত হয়ে সানিয়া বলেন, ‘ক্রিকেটার শোয়েবের একজন ভক্ত আমি। আমার বিশ্বাস, আন্তর্জাতিক ক্রিকেটে ওর অনেক সময় পড়ে আছে। সামনের দিনগুলোতে শোয়েবকে আরও বেশি সফল দেখতে চাই।’সানিয়া তাঁর স্বামীকে একজন ‘রোমান্টিক’ মানুষ আখ্যায়িত করে বলেন, ‘ও আমার সব চাওয়া পূরণ করে; এমনকি ওর কাছে কিছু না চাইলেও।’সানিয়া-শোয়েব ঘর বেঁধেছেন দুবাইয়ে। কিন্তু দুজনের দেখা তেমনটা হয় না। সানিয়া ব্যস্ত টেনিস নিয়ে আর শোয়েব ক্রিকেট নিয়ে। খেলার প্রয়োজনে দুজনই দেশ-বিদেশে ঘুরে বেড়ান। এ কারণে এই দম্পতির ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ায় নানা গুঞ্জন। তবে মিডিয়ার গুঞ্জনে বিরক্ত সানিয়া বলেন, ‘আমি এ নিয়ে কিছুই বলতে চাই না। লোকে কী ভাবছে, এ নিয়ে মাথাব্যথা নেই আমার। আমরা বেশ সুখে আছি। সব সময় আমরা কাছাকাছি থেকেছি। ব্যক্তিগতভাবে আমি খুবই সন্তুষ্ট ও সুখী।’শোয়েবের আন্তর্জাতিক ক্রিকেট প্রায় শেষই হতে বসেছিল। দীর্ঘ সময় উপেক্ষিত থাকার পর সম্প্রতি দলে ফিরেছেন তিনি। সানিয়া জানান, আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার দিনগুলোতে শোয়েবকে প্রতিনিয়ত সহযোগিতা করে গেছেন তিনি। তাঁকে পরামর্শ দিয়েছেন, নিজের স্পৃহা ধরে রেখে ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করতে।সানিয়া জানান, প্রথমে দুজন দুজনকে পছন্দ করেছিলেন। এর পর দুই পরিবার উদ্যোগী হয়ে তাঁদের বিয়ের ব্যবস্থা করে। ওয়েবসাইট।