সানিয়ার হাঁটুতে অস্ত্রোপচার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় টেনিস-তারকা সানিয়া মির্জার বাঁ হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। আজ শনিবার হায়দরাবাদের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়। এ সময় সানিয়ার স্বামী পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক উপস্থিত ছিলেন। সফল অস্ত্রোপচারের পর সানিয়ার বাবা ইমরান সাংবাদিকদের জানান, গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত ইউএস ওপেনে খেলার সময় বাঁ পায়ে আঘাত পান সানিয়া। আর এ কারণেই এই অস্ত্রোপচার।ইমরান আরও জানান, এর আগে দুবার সানিয়ার শরীরে অস্ত্রোপচার করা হয়। প্রথমবার করা হয় ২০০৬ সালে, ডান হাঁটুতে। এর পরের বছর ২০০৭ সালে অস্ত্রোপচার হয় ডান কবজিতে।এবার তৃতীয় অস্ত্রোপচার এড়াতে যথাসাধ্য চেষ্টা করেছিলেন সানিয়া। চিকিত্সকের পরামর্শ অনুযায়ী ইনজেকশন নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত অস্ত্রোপচারের মুখোমুখি হতেই হলো আগামী মাসে ২৫-এ পা দিতে চলা সানিয়াকে। ওয়েবসাইট।