সানের দুর্ভাগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক আত্মীয়র কাছ থেকে ধার করেছিলেন পোরশে গাড়িটা। নিজের আবার ছিল না ড্রাইভিং লাইসেন্স। তবে এই অপরাধেও পার পেয়ে যেতে পারতেন সান ইয়াং। চীনের অলিম্পিকজয়ী সাঁতারুর কপাল মন্দ, গাড়ি চালাতে গিয়েই একটা বাসের সঙ্গে বেমক্কা ধাক্কা খেয়ে বসেন। ভাগ্য ভালো, খুব একটা চোট-টোট পাননি। তবে কাজটা যে গর্হিত হয়েছে সেটা স্বীকার করেছেন। পরে টুইটারের চীন সংস্করণ সিনা ওয়েইবোতে ক্ষমাও চেয়েছেন। কিন্তু সাজা একটা তাঁকে পেতেই হয়েছে—সব ধরনের বিজ্ঞাপনে অংশ নেওয়ায় নিষেধাজ্ঞা। রয়টার্স।