সান্ডারল্যান্ডকেও হারাতে পারেনি লিভারপুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের ইনজুরি সময়ে দুটি সুযোগ পেয়েছে লিভারপুল, মিস হয়েছে দুটিই। এটি যেন পুরো ম্যাচেরই চিত্র। আজ রাতে একের পর এক সুযোগ মিস করে সান্ডারল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল।সান্ডারল্যান্ডের বিপক্ষে নামার আগে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম পাঁচ ম্যাচে লিভারপুলের মতো দলের অবস্থান ১৬! অবাক করার মতো খবর। এর ওপর কার্লিং কাপে নর্দাম্পটনের কাছে হেরে যাওয়া মিলিয়ে চারদিকে বলাবলি হচ্ছে, খাদের কিনারায় চলে গেছে লিভারপুল। আজকের ম্যাচের মাধ্যমেই অল রেডরা বাজে পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে বলে আত্মবিশ্বাসের কথা জানিয়েছিলেন দলটির আইকনিক খেলোয়াড় স্টিফেন জেরার্ড। তবে ভাগ্য তাঁদের সহায় হয়নি, সান্ডারল্যান্ডের সঙ্গে ড্র করায় খাদের কিনারেই থাকল লিভারপুল।মাত্র পাঁচ মিনিটেই লিভারপুলকে এগিয়ে দিয়েছিলেন ডার্ক কুয়েট। ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা আনেন সান্ডারল্যান্ডের ড্যারেন বেন্ট। ৪৮ মিনিটে বেন্ট আরেকটি গোল করলে পিছিয়ে পড়ে লিভারপুল। তবে শেষ পর্যন্ত হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয়নি অল রেডদের। ম্যাচের ৬৪ মিনিটে লিভারপুলকে হার বাঁচানো গোলটি এনে দেন স্টিফেন জেরার্ড।—বিবিসি