সান্তনা খুঁজছেন ক্যাসিয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইকার ক্যাসিয়াস এখন সান্তনা খুঁজছেন। এই মুহূর্তে তাঁর হাতে যে সান্তনাটি আছে তা হলো স্প্যানিশ লা লিগায় শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া। বার্সেলোনাকে পেছনে ফেলা দীর্ঘদিন পর। কিন্তু সেই সাফল্যের শাক দিয়ে তো আর চ্যাম্পিয়নস লিগের ব্যর্থতা ঢাকা যাচ্ছেনা। ক্যাসিয়াস তার চেষ্টাও করেননি। সহজ-সরলভাবেই স্বীকার করেছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠতে না পারাটা তাদের জন্য এক ‘বিরাট আঘাত’।‘অবশ্যই চ্যাম্পিয়নস লিগের পাইনালে উঠতে না পারাটা আমাদের জন্য বিরাট এক আঘাত। কিন্তু খেলাটা দারুণ হয়েছে, দারুণ উত্তেজনাপূর্ণ হয়েছে। কিন্তু টাইব্রেকার ভাগ্য আমাদের হাতে ছিলনা। এটা সবসময়ই ভাগ্য পরীক্ষার মতো একটি ব্যাপার।’ বলেছেন ক্যাসিয়াস। বায়ার্ন মিউনিখকে প্রাপ্য কৃতিত্ব দিতে ভোলেননি রিয়াল অধিনায়ক। তাঁরমতে, বায়ার্ন দারুণ এক দল। আমরাও ম্যাচটি ভালো খেলেছি। এই মুহূর্তে আমাদের সব মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে স্প্যানিশ লা লিগায়।এদিকে, রিয়াল মধ্যমাঠ সেনানি জাবি আলোনসো জোর দিয়েছেন এই ম্যাচের হতাশ থেকে বেরিয়ে আসার ওপর। তিনি বলেন, ‘পরাজয়টি সত্যিই হূদয় বিদারক। তবে আমাদের এই হতাশা থেকে খুব দ্রুত বেরিয়ে আসতে হবে।’ওয়েবসাইট।