সান্তা ক্রুজ সতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচটা হয়েছে সপ্তাহ খানেক হয়ে গেল। তার পরও কিছুতেই ভুলতে পারছেন না সান্তা ক্রুজ। তাঁর একটাই কথা, ব্রাজিলের বিপক্ষে ওই ম্যাচে জয় তাঁদেরই প্রাপ্য ছিল। হয়তো তা-ই। কিন্তু সেটা এখন অতীত। ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার বলছেন, ‘ওই ম্যাচটা দুই দলের জন্যই ছিল কঠিন। আমরা দারুণ খেলেছি, কিন্তু ফলাফল যা হলো তাতে হতাশও হয়েছি। শেষ মুহূর্তের গোলে ড্র সহজে মানা যায় না।’শেষ মুহূর্তে পথ হারিয়ে তারা ড্র করেছে ভেনেজুয়েলার বিপক্ষেও। কিন্তু এবার সান্তা ক্রুজরা সতর্ক। দুবার একই ভুল হয়েছে। তৃতীয়বার যেন না হয়। ক্রুজ বলছেন, ‘বড় দল হয়ে ওঠার যে উচ্চাকাঙ্ক্ষা আমাদের আছে, সেটা পূর্ণ করতে হলে শেষ মিনিটের ভুল করা চলবে না।’ ওয়েবসাইট।