প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুর্নামেন্ট শুরুর আগে যে দলটিকে সেভাবে গোনাই ধরা হয়নি, সেই পর্তুগালই চমক দেখিয়ে জিতে নিল ২০১৬ ইউরো। দেশটির ফুটবল ইতিহাসের সবচেয়ে সাফল্যের নেপথ্য কারিগর ফার্নান্ডো সান্তোসকে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) ধরে রাখতে চাইবে, এটা অনুমিতই ছিল। পরশু ৬১ বছর বয়সী কোচের সঙ্গে ২০২০ পর্যন্ত চুক্তি নবায়ন করে ফেলল এফপিএফ। অর্থাৎ সান্তোসের অধীনেই রাশিয়া বিশ্বকাপ এবং পরের ইউরো চ্যাম্পিয়নশিপে অংশ নেবে পর্তুগাল। এএফপি।