সান্তোসে ফিরছেন না রবিনহো
এসি মিলান ছাড়ছেন রবিনহো, ফিরে যাচ্ছেন পুরো ক্লাব সান্তোসে—গণমাধ্যমের এ খবর গতকাল শুক্রবার অস্বীকার করেছেন রবিনহোর বাবা গিলভান ডি সুজা।ডি সুজা একই রঙ্গে রবিনহোর এজেন্ট। ছেলের মিলান ছাড়ার খবর প্রসঙ্গে গতকাল এক সাক্ষাৎকারে তিনি বলেন, খবরগুলো শুধুই গুঞ্জন। মিলান ছাড়ছে না রবিনহো। মিলান এরই মধ্যে কয়েকজন স্ট্রাইকারকে বিক্রি করে দিয়েছে। এই অবস্থায় ওরা রবিনহোকে ক্লাব ছাড়তে দেবে না।ডি সুজা বলেন, ‘মিলানে রবিনহো ভালো আছে, ভালো খেলছে এবং কোনো ঝামেলা ছাড়াই অর্থ উপার্জন করছেন। ওর ক্লাব ছাড়ার কোনো কারণ নেই। এটা নিশ্চিত করে বলতে পারি, রবিনহো ২০১৩ সালে সান্তোসে যোগ দিচ্ছে না।’রবিনহোর শুরুটা কিন্তু হয়েছিল ব্রাজিলীয় ক্লাব সান্তোস দিয়ে। সেখানে খেলেন ২০০২-২০০৫ পর্যন্ত। এরপর রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, সিটি থেকে ধারে সান্তোস, সর্বশেষ ২০১০ সাল থেকে খেলছেন এসি মিলানের হয়ে। তবে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, মিলান ছেড়ে আবারও পুরোনো ক্লাব সান্তোসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলীয় এই স্ট্রাইকার। সূত্র: গোল ডটকম।