সান্তোসেই থাকবেন নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোথাও যাবেন না, থাকবেন ব্রাজিলীয় ক্লাব সান্তোসেই। কথাটা আবারও জোর দিয়ে বললেন সান্তোসের ব্রাজিলীয় স্ট্রাইকার নেইমার।নেইমারের সান্তোস ছাড়া নিয়ে দীর্ঘদিন ধরে চলছে গুঞ্জন। দুই বছর ধরে দলবদলের সময় এলেই গুঞ্জন ওঠে, ক্লাব ছাড়ছেন ব্রাজিলের এই তরুণ তারকা। সর্বশেষ, নেইমারের সান্তোস ছাড়ার প্রসঙ্গটা সামনে এসেছে বার্সার সাবেক কোচ পেপ গার্দিওলা বায়ার্ন মিউনিখের দায়িত্ব নেওয়ার খবর প্রকাশিত হওয়ার পর। গতকাল শুক্রবার ক্রীড়াদৈনিক ‘এএস’ জানায়, গার্দিওলার পথ ধরে মিউনিখে যোগ দেবেন নেইমার।তবে আগের সিদ্ধান্তেই অটল নেইমার। গার্দিওলার অধীনে খেলার আগ্রহ আছে স্বীকার করলেও ২০ বছর বয়সী এই তারকা জানিয়েছেন, এ মুহূর্তে সান্তোস ছাড়ার কোনো পরিকল্পনা তাঁর নেই। ‘তিনি (গার্দিওলা) অসাধারণ কোচ। হ্যাঁ, বিশ্বের অন্য বিখ্যাত কোচের মতো গার্দিওলার অধীনেও খেলার ইচ্ছে আছে আমার। তবে আবারও একই কথা বলব, সান্তোসের হয়েই খেলা চালিয়ে যাব আমি। এখানে ভালো আছি।’ সাংবাদিকদের বলেছেন নেইমার। সূত্র: গোল ডটকম।