সান্ত্বনার জয় বসনিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটা গোলের সান্ত্বনা নিয়ে বাড়ি ফিরছেন এডিন জেকো l এএফপি
একটা গোলের সান্ত্বনা নিয়ে বাড়ি ফিরছেন এডিন জেকো l এএফপি

আগেই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় এ ম্যাচ থেকে খুব বেশি কিছু পাওয়ার ছিল না বসনিয়ার। তবে ইরানের ছিল। বসনিয়ার বিপক্ষে বড় জয় আর অন্য ম্যাচে আর্জেন্টিনার কাছে নাইজেরিয়ার হার দ্বিতীয় রাউন্ডের টিকিট এনে দিতে পারত এশিয়ার দেশটিকে। নাইজেরিয়া হারল ঠিকই, কিন্তু ইরান নিজেরাই পারল না। বসনিয়া ম্যাচ জিতে নিল ৩-১ গোলে। শুরুটা আর্জেন্টিনার কাছে হার দিয়ে হলেও সান্ত্বনার জয় নিয়েই বিশ্বকাপ অভিযান শেষ করল বসনিয়া।
২৩ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে বসনিয়াকে এগিয়ে দিয়েছিলেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার এডিন জেকো। প্রথমার্ধে গোল ওই একটাই। ৫৯ মিনিটে মিডফিল্ডার মিরালেম পিয়ানিচের প্রথম বিশ্বকাপ গোলে ব্যবধান বাড়ায় বসনিয়া। ৮১ মিনিটে ইরানের স্ট্রাইকার রেজা ঘুচান্নেজাদের গোলে ম্যাচে ফেরার চেষ্টা করলেও দুই মিনিট পরেই আভদিয়া ভ্রসায়েভিচের গোলে বড় জয় নিশ্চিত হয় বসনিয়ার। এ হারে গ্রুপ পর্ব থেকেই বিশ্বকাপ শেষ হলো ইরানের।