সান্ত্বনার জয়ে সপ্তম বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়া কাপ হকি
এশিয়া কাপ হকি

অবশেষে এশিয়া কাপ হকিতে জয়ের মুখ দেখল বাংলাদেশ। ইপোহর সুলতান আজলান শাহ হকি স্টেডিয়ামে সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে কাল জিমি-চয়নরা ১১-৩ গোলে উড়িয়ে দিয়েছে চীনা তাইপেকে। এশিয়া কাপের ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড এখন এটাই। তবে এই জয়েও এশিয়া কাপে সপ্তম হয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশকে। এর আগে ১৯৮৯ সালে দিল্লিতে, ২০০৭ সালে চেন্নাইয়ে এবং ২০০৯ সালে কুয়ানতানেও সপ্তম হয়ে এশিয়া কাপ শেষ করেছিল বাংলাদেশ।
আগের চার ম্যাচে ২৫ গোল হজম করা বাংলাদেশ কাল শুরু থেকেই আক্রমণাত্মক খেলে প্রথমার্ধে এগিয়ে যায় ৪-০ ব্যবধানে। প্রথম একাদশে দেশের সেরা স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমিকে নামানো হয়নি। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে করেন ২ গোল। তবে সর্বোচ্চ ৪ গোল করেছেন ম্যাচসেরা মামুনুর রহমান (চয়ন), ৩টি পুষ্কর খীসার (মিমো)। বাকি ২ গোল মইনুল ইসলামের (কৌশিক)। প্রস্তুতি ম্যাচে চীনা তাইপেকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।