সান্ত্বনার জয় পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১-১, ২-২, ২-৩, ৩-৪, ৫-১১...১৮৪ রান তাড়া করতে গিয়ে কোনো দলের সূচনা যখন এমন হয়, সহজেই অনুমেয় সে দলের ভাগ্যে কী থাকতে পারে। টি-টোয়েন্টিতে নিজেদের সবচেয়ে কম ৮০ রানে অলআউট হয়ে নিউজিল্যান্ড হেরেছে ১০৩ রানে। কোনো টেস্ট দলের বিপক্ষে টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় জয়ের রেকর্ড এটাই। তবে পাকিস্তানের জয়টি শুধুই সান্ত্বনার, প্রথম দুই ম্যাচ জিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রথম তিন ম্যাচের সিরিজটি আগেই জিতে নিয়েছে নিউজিল্যান্ড।টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তানকে ঝোড়ো সূচনা এনে দেন আহমেদ শেহজাদ ও মোহাম্মদ হাফিজ। প্রথম ৭ ওভারেই আসে ৭৬। ৩৪ বলে ৫৪ রানের ইনিংসে ১০টি চার মেরেছেন শেহজাদ, ৫ চার ও ১ ছয়ে ২৩ বলে ৩৪ হাফিজ। ৯ রানের মধ্যে দুজনেরই বিদায়ে কমে আসে রানের গতি, সুবিধা করতে পারেননি আসাদ শফিক ও ইউনুস খানও। পরের ১০ ওভারে তাই রান ওঠে মাত্র ৬০। শেষ দিকে আবার ঝড় তোলেন উমর আকমল ও রাজ্জাক। আকমল ৩০ করেছেন ১৯ বলে, তিনটি করে চার-ছয়ে মাত্র ১১ বলে অপরাজিত ৩৪ রাজ্জাক। শেষ ২ ওভারেই পাকিস্তান তোলে ৩৮।ব্যাট হাতে যেখানে শেষ করেছিলেন, বল হাতে যেন সেখান থেকেই শুরু করেন রাজ্জাক। প্রথম ওভারেই আউট করেন গাপটিলকে, পরের দুই ওভারে জেসি রাইডার ও জেমস ফ্রাঙ্কলিনকে। নিউজিল্যান্ডের প্রথম চার ব্যাটসম্যানই কাটা পড়েছেন ০ রানে, পাঁচে নামা ফ্রাঙ্কলিন করেছেন ৩। ৩৬ রানে ৬ উইকেট হারানোর পর মনে হচ্ছিল টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানের রেকর্ডটা (কেনিয়ার ৬৭) হয়ে যাবে। স্টাইরিসের ৪৫ রানে সে লজ্জা এড়ায় কিউইরা। নাথান ম্যাককালামকে আউট করে প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে উইকেটের ফিফটি করা শহীদ আফ্রিদি পরে নিয়েছেন আরও তিন উইকেট। তবে অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ-সেরা রাজ্জাক। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান: ২০ ওভারে ১৮৩/৬ (শেহজাদ ৫৪, হাফিজ ৩৪, শফিক ৮, ইউনুস ৫, উমর ৩০, আফ্রিদি ১৪, রাজ্জাক ৩৪*, ওয়াহাব ০*; ফ্রাঙ্কলিন ১/১২, ম্যাককালাম ১/২৯, মিলনে ১/৪৮)। নিউজিল্যান্ড: ১৫.৫ ওভারে ৮০ (রাইডার ০, গাপটিল ০, ব্রাউনলি ০, টেলর ০, ফ্রাঙ্কলিন ৩, স্টাইরিস ৪৫, ম্যাকগ্লাশান ৭, ম্যাককালাম ৮, মিলস ৭, সাউদি ০, মিলনে ৩; আফ্রিদি ৪/১৪, রাজ্জাক ৩/১৩, তানভির ১/১৩, রেহমান ১/২২)। ফল: পাকিস্তান ১০৩ রানে জয়ী। সিরিজ: নিউজিল্যান্ড ২-১-এ জয়ী।