সান্ত্বনার জয় মেক্সিকোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ম্যাচের দুটিতেই হার। মেক্সিকো ও জাপানের বিদায়ঘণ্টা বেজেছিল আগেই। কনফেডারেশনস কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে এসে সান্ত্বনার জয় খুঁজে পেল মেক্সিকো। এশিয়ান চ্যাম্পিয়ন জাপানকে ফিরতে হলো খালি হাতেই।মেক্সিকো গত রাতে জাপানকে হারিয়েছে ২-১ গোলে। মেক্সিকানদের জয়ের নায়ক হাভিয়ের হার্নান্দেজ। দলের হয়ে দুটি গোলই করেন এই ম্যানইউ ফরোয়ার্ড।ম্যাচের প্রথমার্ধ ছিল অনেকটাই নিষ্প্রাণ। গোলের দেখা মেলে ম্যাচের ৫৪ মিনিটে গিয়ে। আন্দ্রেস গুয়ার্দাদোর সহায়তায় মেক্সিকোকে এগিয়ে দেন হার্নান্দেজ। ৬৬ মিনিটে ব্যবধানটা ২-০ করেন এই মেক্সিকান ফরোয়ার্ড। ম্যাচের শেষের দিকে (৮৬ মিনিট) একটি গোল শোধ করেন জাপানি স্ট্রাইকার শিনঝি ওকাজাকি। সূত্র: ওয়েবসাইট।