সান্ত্বনার জয়ও পেল না ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিল-হল্যান্ড
ব্রাজিল-হল্যান্ড

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সান্ত্বনার জয় তো দূরের কথা, ৩-০ গোলের লজ্জাজনক হার নিয়েই মাঠ ছাড়তে হলো স্বাগতিক ব্রাজিলকে। প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ার পর খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে আরেকটি গোল হজম করেছে সেলেসাওরা।

খেলা শুরুর মাত্র ১৬ মিনিটের মধ্যেই ২-০ গোলে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। তিন মিনিটের মাথায় পেনাল্টি বক্সের মধ্যে আরিয়েন রোবেনকে ফাউল করেছিলেন ব্রাজিলের অধিনায়ক থিয়াগো সিলভা। রেফারিও পেনাল্টির বঁাশি বাজাতে দেরি করেননি। হলুদ কার্ডও দেখতে হয়েছে সিলভাকে। পেনাল্টি থেকে গোল করে হল্যান্ডকে এগিয়ে দিয়েছেন রবিন ফন পার্সি।

১৬ মিনিটে ব্রাজিল দ্বিতীয় গোলটি হজম করেছে বাজে ডিফেন্ডিংয়ের খেসারত দিয়ে। ডি গুজমানের ক্রস ক্লিয়ার করতে গিয়ে বলটা ডেলি ব্লাইন্ডের পায়ে তুলে দিয়েছিলেন ডেভিড লুইস। ধীরেসুস্থে শট নিয়ে সেটা ব্রাজিলের জালে জড়িয়েছেন ব্লাইন্ড।

৩৮ মিনিটের মাথায় একটি গোল শোধ করার সুবর্ণ সুযোগ পেয়েছিল ব্রাজিল। হল্যান্ডের পেনাল্টি বক্সের মধ্যে দারুণভাবে বল বাড়িয়েছিলেন লুইজ গুস্তাভো। কিন্তু তঁার ক্রস থেকে আসা বলটিতে পা ছঁোয়াতে ব্যর্থ হয়েছেন পাওলিনহো ও ডেভিড লুইজ।

খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে হল্যান্ডের পক্ষে তৃতীয় গোলটি করেছেন জর্জিনিয়ো ভাইনালডম।