সান্ত্বনার জয়ের খোঁজে সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে বাকি আর মাত্র এক রাউন্ড। কিন্তু উত্তেজনার পারদ যতটা চড়ার কথা ছিল, ততটা কিন্তু চড়ছে না। ১৩টি দলই শেষ ষোলোতে ওঠা নিশ্চিত করে ফেলেছে! তিনটি স্থান নিশ্চিত হবে আগামীকাল। আজকের ম্যাচগুলো এক অর্থে তাই গুরুত্বহীন। কারণ কোন দলগুলো পরের পর্বে যাবে সেটা চূড়ান্ত। কয়েকটি গ্রুপে লড়াই শুধু শীর্ষস্থান নিয়ে। গ্রুপ ‘বি’-তে এরই মধ্যে উত্তীর্ণ আর্সেনালের প্রতিপক্ষ আজ গ্রিসের অলিম্পিয়াকোস।ইংলিশ প্রিমিয়ার লিগে একটা দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে আর্সেনাল, আজকের ম্যাচটাকে তাই নিজেদের ফিরে যাওয়ার একটা উপলক্ষ হিসেবেই দেখছেন আর্সেন ওয়েঙ্গার। তবে শীর্ষস্থান পেতে হলে ম্যাচটি শুধু জিতলেই হবে না, শালকেও যাতে জিততে না পারে সেদিকেও তাকিয়ে থাকতে হবে। একই অবস্থা গ্রুপ ‘এ’-তেও। এরই মধ্যে নকআউট পর্বে পা দিয়ে রেখেছে পোর্তো ও পিএসজি—এখন গ্রুপ চ্যাম্পিয়ন কে হবে সেটিরই শুধু অপেক্ষা।ডুবন্ত মানুষ যেমন খড়কুটো আঁকড়ে ধরেও বাঁচতে চায় রবার্তো মানচিনির দশা ঠিক তেমনি। ‘ডি’ গ্রুপ থেকে ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ে গেছে। তৃতীয় স্থান পাওয়াটাও অনিশ্চিত। আর তৃতীয় হতে না পারলে ইউরোপা লিগেও জায়গা পাওয়া মিলবে না। সেজন্য আজ বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে জিততেই হবে ইংল্যান্ডের ধনী ক্লাবটিকে। আবার আয়াক্স আরেক ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিলে সিটি জিতলেও কাজ হবে না। পরের সপ্তাহেই ম্যানচেস্টার ডার্বি, মানচিনি তাই বেশ কিছু খেলোয়াড়কে বিশ্রাম দেবেন। রিয়াল এরই মাঝেই দ্বিতীয় হয়েই নকআউট পর্বে যাওয়া নিশ্চিত করেছে, মরিনহো তাই উঠতি খেলোয়াড়দের একটু বাজিয়ে দেখতেই পারেন। গ্রুপ ‘সি’-এর দুই দল মালাগা ও এসি মিলানের কোচরাও একাদশ নিয়ে পরীক্ষা করতে পারেন। দুই দলই গ্রুপে প্রথম ও দ্বিতীয় হয়ে পরের পর্বে যাওয়া নিশ্চিত করেছে। এএফপি, ওয়েবসাইট।আজ মুখোমুখিপিএসজি-পোর্তোডায়নামো জাগরেব-ডায়নামো কিয়েভমঁপেলিয়ের-শালকেঅলিম্পিয়াকোস-আর্সেনালএসি মিলান-জেনিত সেন্ট পিটার্সবার্গমালাগা-আন্ডারলেখটবরুসিয়া ডর্টমুন্ড-ম্যানচেস্টার সিটিরিয়াল মাদ্রিদ-আয়াক্স * প্রথমে স্বাগতিক দল