সান্দ্রোর জোড়া গোলে বার্সার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের মাঠ। হোয়াইট হার্ট লেনে তবু নিজেদের মেলে ধরতে পারলেন না টটেনহামের খেলোয়াড়রা। স্প্যানিশ স্ট্রাইকার সান্দ্রোর জোড়া গোলে নেক্সট জেনারেশন সিরিজের গ্রুপ পর্বের খেলায় স্বাগতিক টটেনহাম হটস্পারকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা।গতকাল বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত এই খেলায় ১৯ মিনিটে বার্সাকে এগিয়ে দেন সান্দ্রো। এরপর গোলের দেখা মিলছিল না কিছুতেই। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সা। খেলা শেষ হওয়ার ঠিক ১৫ মিনিট আগে নিজের দ্বিতীয় গোলটি করেন সান্দ্রো।গোল ডটকমের খবরে বলা হয়েছে, গত রাতের জয়ের ফলে গ্রুপ-১-এর পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। অন্যদিকে টটেনহাম নেমে গেছে তৃতীয় স্থানে।নেক্সট জেনারেশন সিরিজে ইউরোপের শীর্ষ ক্লাবের যুব দলগুলো অংশ নেয়। গত বছর সিরিজটি চালু হয়। এবারের আসরে বার্সেলোনা, চেলসি, ইন্টার মিলানসহ ইউরোপের ২৪টি ক্লাব অংশ নিচ্ছে।