সাপেই বল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলায় নিজের জয় নিশ্চিত করতে খেলোয়াড়েরা কত কিছুই না করেন, তাই বলে সাপের রক্ত খাওয়া! হাঙ্গেরিয়ান বক্সার আলেক্সান্ডার হরবাথ কোনোরকম ঝুঁকি নিতেই রাজি নন। ১২ মার্চ রিংয়ে মুখোমুখি হবেন ভারতের বিজেন্দর সিংয়ের, সে ম্যাচের প্রস্তুতিতেই বিষধর ভাইপারের রক্ত খাচ্ছেন তিনি। হাঙ্গেরির বিভিন্ন অঞ্চলের মানুষ বিশ্বাস করে সাপের রক্তে আছে জাদুকরি ক্ষমতা। বক্সিং রিংয়ে প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে তাই পূর্বপুরুষদের দেখানো পথে হাঁটলেন হরবাথ। বিশ বছর বয়সী এই বক্সারের দাবি, যেদিন থেকে সাপের রক্ত খাওয়া শুরু করেছেন সেদিন থেকেই শরীরে পাচ্ছেন বাড়তি শক্তি। নবলব্ধ এই শক্তিতেই নাকি রিংয়ে নাচিয়ে ছাড়বেন বিজেন্দরকে। হরবাথের কথা শুনে মনে হচ্ছে ‘শাপে বর’ নয়, ‘সাপেই বল’! আইএএনএস।