সাপের ছোবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেস বোলারদের প্রশংসায় উপমা টানা হয় সাপের ছোবলের। ডেল স্টেইনের মতো ফাস্ট বোলারদের ক্ষেত্রে তো দুদিন পরপরই এ উপমা দিতে হয়। কিন্তু বাস্তবে সাপের দেখা পেয়ে আরেকটু হলেই ছোবল খেতে বসেছিলেন। কদিন আগে দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে বন্ধুকে নিয়ে গাড়িতে ঘুরছিলেন স্টেইন। পথে গাড়ির সামনে একটি আহত সাপ দেখে সেটির সাহায্যে এগিয়ে গিয়েছিলেন। ভেবেছিলেন বিষহীন সাপ, অসহায় এক প্রাণীকে বাঁচাতে যাচ্ছেন। কিন্তু কাছে গিয়েই বুঝলেন, সেটি যেনতেন সাপ নয়; একেবারে ব্ল্যাক মাম্বা। আফ্রিকার সবচেয়ে বিষধর সাপ। ভাগ্য ভালো, একটু আগেই বুঝতে পেরেছিলেন, তাই হাত দিয়ে ধরতে যাননি। নিজের ইনস্টাগ্রাম পোস্টে সেই অভিজ্ঞতা জানিয়ে সবাইকে তাই সতর্ক করলেন স্টেইন, ‘শিক্ষা হয়ে গেল, পরিষ্কার ধারণা না থাকলে, বাদ দাও।’ ক্রিকেট অস্ট্রেলিয়া।