সাফ চ্যাম্পিয়নস লিগের ভাগ্য নির্ধারিত হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথা ছিল মেসিদের ম্যাচের পরপরই ঢাকায় বসবে প্রথম সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ। এখনো সেই কথাই আছে। তবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কাল জানিয়েছেন, ‘আগামী ১৮ ও ১৯ আগস্ট সিঙ্গাপুরে সাফের সভাতেই চূড়ান্ত হবে দিনক্ষণ।’এক প্রশ্নে তিনি বলেছেন, ‘পৃষ্ঠপোষক ঠিক করার ব্যাপারটা সামান্য ঝুলে আছে। ৯০ শতাংশ ঠিকঠাক, বাকি ১০ শতাংশ ঠিক হয়ে গেলেই চূড়ান্ত ঘোষণা দেব। আগামী মাসের মাঝামাঝি শুরু হতে পারে।’বাংলাদেশ লিগের শীর্ষ দুই দল শেখ জামাল ও মুক্তিযোদ্ধা সুযোগ পাচ্ছে। কিন্তু দুটি দলই এখনো সাফের কাছ থেকে চূড়ান্ত কিছু না জানায় বিভ্রান্তিতে আছে।