সাফ ফুটবলে আবারও ভারত চ্যাম্পিয়ন
৭০ মিনিট পর্যন্ত গোলের দেখা নেই। কিন্তু শেষ ২০ মিনিটে জওহরলাল নেহরু স্টেডিয়াম দেখল চার-চারটি গোল। সাফ ফুটবলের ফাইনালে কাল আফগানিস্তানকে ৪-০-তে উড়িয়ে দিল স্বাগতিক ভারত। চ্যাম্পিয়নরা ষষ্ঠবারের মতো জিতে নিল সাফ ফুটবলের শিরোপা। প্রথমবারের মতো দলের দায়িত্ব নিয়েই সফল স্থানীয় কোচ স্যাভিও মেদেইরা।ভারতই ছিল টুর্নামেন্টের ফেবারিট। অথচ এই আফগানিস্তানকে নিজেদের প্রথম গ্রুপ ম্যাচে তারা হারাতে পারেনি। অবশেষে ফাইনালেই আসল ভারতকে চিনল আফগানরা। পুরো টুর্নামেন্টে দারুণ খেলা আফগানিস্তান ফাইনালেও লড়ছিল সাধ্যমতো। ৬৩ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় গোলরক্ষক ও অধিনায়ক হামিদউল্লাহ ইউসুফ জাফরিকে। এরপর থেকেই কোণঠাসা হয়ে পড়ে তারা। তবুও সুনীল ছেত্রীদের ঠেকিয়ে রাখে ৬৯ মিনিট পর্যন্ত। ৭০ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন ছেত্রী। ৭৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্লাইফোর্ড মিরান্ডা। ৭৯ মিনিটে জেজে লাল পেখুলা করেন তৃতীয় গোল। অতিরিক্ত সময়ে সুশীল কুমারের গোলটি শুধুই দীর্ঘশ্বাস বাড়িয়েছে আফগানদের। ওয়েবসাইট।