সাফ শেষ বাংলাদেশের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেমিফাইনালে ওঠা হলো না বাংলাদেশের। আজ রাতে মালদ্বীপের কাছে ৩-১ গোলে হেরে দক্ষিণ এশিয়ার ফুটবল ‘বিশ্বকাপ’ বলে পরিচিত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ থেকে বিদায়-ঘণ্টা বেজে যায় বাংলাদেশ দলের।দক্ষিণ এশীয় ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ের এবারের আসরে বাংলাদেশ তিনটি ম্যাচে অংশ নেয়। নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ দল। কিন্তু পরের দুই ম্যাচে যথাক্রমে নেপাল ও মালদ্বীপের কাছে হার মানেন বাংলাদেশি ফুটবলারেরা।