সাফল্য চান ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টাইন ফুটবলের সঙ্গে ডিয়েগো ম্যারাডোনার সম্পর্ক চুকে গেছে গত বছর। তাঁর সত্তাজুড়ে এখন কেবলই দুবাইয়ের ক্লাব আল ওয়াসল। সামনে শুরু হচ্ছে ফুটবলের নতুন মৌসুম। এ উপলক্ষে দুবাইয়ের স্থানীয় একটি হোটেলে আজ রোববার এক সংবাদ সম্মেলনে হাজির হন ম্যারাডোনা। আর্জেন্টাইন এই কিংবদন্তি জানান, আল ওয়াসলকে নিয়ে নিজের প্রত্যাশার কথা, স্বপ্নের কথা।‘আমি এমন একটা দল গড়ব, যেটা আল ওয়াসলের চেহারা রাঙিয়ে দেবে। সবাই সত্যিকারের চ্যাম্পিয়ন বলবে এই দলটাকে’—বলেন আল ওয়াসলের কোচ ম্যারাডোনা।ম্যারাডোনার চাওয়া এখন একটাই—আল ওয়াসলের সাফল্য। সাফল্যের একটি সংজ্ঞাও দিয়েছেন তিনি, ‘আমার কাছে সফলতা হচ্ছে পরবর্তী ম্যাচ জয় করা। চ্যাম্পিয়ন হতে হবে, এমন কোনো কথা নেই। বরং খেলার মান ধাপে ধাপে উন্নতি করাই আমার লক্ষ্য।’ ওয়েবসাইট।