সাফে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ বছর পর আবার নেপালে ফিরেছে সাফ চ্যাম্পিয়নশিপ। এবার নেপাল জয় করবে কারা, সেটা জানা যাবে ১১ সেপ্টেম্বর। ভারতই ফেবারিট। আগের সাত আসরের পাঁচটির শিরোপাই ঘরে তোলা ভারতীয়রা এবার দাঁড়িয়ে হ্যাটট্রিকের সামনে। ২০০৩ সালে একবার হ্যাটট্রিকের সুযোগ হারিয়েছে দেশটি। সেবার ঘরের মাঠে শিরোপা জিতেছিল বাংলাদেশ। সাফে বাংলাদেশের সাফল্য ওই একটিই। ভারত ছাড়া অবশ্য একাধিকবার চ্যাম্পিয়ন হতে পারেনি অন্য কোনো দল। বাংলাদেশ ছাড় মালদ্বীপই (২০০৮) শুধু হাত ছোঁয়াতে পেরেছে ট্রফিতে। ভারত রানার্সআপও হয়েছে একবার। দুবার রানার্সআপ বাংলাদেশ। সর্বোচ্চ তিনবার রানার্সআপ মালদ্বীপ। এ ছাড়া আফগানিস্তান একবার রানার্সআপ হয়েছে।