সাফের কঠিন গ্রুপে বাংলাদেশ
সপ্তম সাফ ফুটবলের ড্র হলো কাল দিল্লিতে। গতবারের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ভারত-মালদ্বীপ এক পটে, দুই সেমিফাইনালিস্ট বাংলাদেশ-শ্রীলঙ্কাকে অন্য পটে রাখা হয়েছিল। ড্রয়ে ‘খ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী মালদ্বীপ, পাকিস্তান ও নেপাল। ‘ক’ গ্রুপে বাকি চারটি দল—ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ভুটান। তুলনামূলকভাবে একটু কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশ।এর আগে জানানো হয়েছিল, দিল্লিতে সাফ ফুটবল হবে ১-১৫ ডিসেম্বর। সময়সূচিতে একটু পরিবর্তন এসেছে। সাফ হবে ২-১১ ডিসেম্বর। বাংলাদেশের তিনটি গ্রুপ যথাক্রমে ২, ৪ ও ৬ ডিসেম্বর। প্রতিপক্ষ পাকিস্তান, নেপাল ও মালদ্বীপ। ৯ ডিসেম্বর দুটি সেমিফাইনাল।বাংলাদেশ দলের প্রস্তুতি আজকালের মধ্যে শুরু হয়ে যাচ্ছে। ক্যাম্পে ডাক পেতে পারেন স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। শৃঙ্খলা ভঙ্গের জন্য শাস্তি পাওয়া এমিলি, মিঠুন চৌধুরী ও জাহিদ হোসেনকে দলে না নেওয়ার ঘোষণা দিয়েছিলেন কোচ নিকোলা ইলিয়েভস্কি। নিজের অবস্থান থেকে সরে এসে এমিলিকে ক্যাম্পে ডাকছেন তিনি। পরশু এমিলিকে ডেকে তাঁর ফিটনেসের খোঁজখবরও নিয়েছেন কোচ।