সাফের জন্য দুই মাসের প্রস্তুতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ১-১৫ ডিসেম্বর সপ্তম সাফ ফুটবল হবে ভারতে। এই টুর্নামেন্টের আগে বরাবরের মতো প্রস্তুতি-স্বল্পতার কথা যেন না ওঠে, সে ব্যাপারে সতর্ক বাফুফে। বাংলাদেশের ফুটবলের জন্য যেটি ভালো খবরই। কাল বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, ‘অক্টোবর থেকে জাতীয় দলের প্রস্তুতি শুরু হবে। অন্তত দুই মাস এবার দলকে সময় দেব। এমনিতে তো প্রস্তুতি ভালো হলে চ্যাম্পিয়ন হওয়ার কথা বলে টিম, এবার দেখি সময় পেলে তারা কী করে।’উল্লেখ্য, টুর্নামেন্টের ভেন্যু ওডিশা না দিল্লি তা ঠিক হবে সিঙ্গাপুরে আগামী ১৮-১৯ আগস্ট সাফের সভায়। ওডিশা টুর্নামেন্ট আয়োজনে খুব সচেষ্ট। কিন্তু বিপণনসহ প্রাসঙ্গিক বিষয় বিবেচনায় নিয়ে দিল্লিকেই প্রাধান্য দিচ্ছে সাফ।