সাবধানি প্রানদেল্লি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্র-ই নিয়তিটা বেঁধে দিয়েছে। ইতালি, উরুগুয়ে, ইংল্যান্ড—তিন বিশ্বচ্যাম্পিয়নের সর্বোচ্চ যেকোনো দুটি যাবে পরের পর্বে। ইতালি কোচ জানেন, ‘গ্রুপ অব ডেথ’ থেকে পরের পর্বে ওঠার কাজটা হবে ভীষণ কঠিন। সে জন্য এখনই বেশি দূরে তাকাতে চাইছেন না, ‘আমাদের প্রথম লক্ষ্য এখান থেকে উতরে যাওয়া। সেটা হয়ে গেলে আমরা অন্য সব সম্ভাবনা নিয়ে ভাবতে পারব।’ কিন্তু ইতালির বিশ্বকাপ দলটা কেমন হবে? প্রানদেল্লি নির্দিষ্ট কারও নাম না বললেও জানিয়েছেন, দলে তিন গোলরক্ষক, সাত ডিফেন্ডার, আট মিডফিল্ডার ও পাঁচজন স্ট্রাইকার থাকবেন। এটাও জানিয়েছেন, ‘আমার মাথায় ১৭ থেকে ১৮ জনের নাম গেঁথে আছে। বাকিদেরটা প্রস্তুতি শুরু করার পর বোঝা যাবে।’ এএফপি।