এএফসি এশিয়া কাপ মহিলা ফুটবলের বাছাইপর্বের জন্য প্রাথমিক দলে ডাকা হয়েছে ৩১ ফুটবলারকে। ডাক পাওয়া ফুটবলারদের আগামীকাল প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জামসহ বাফুফে ভবনে রিপোর্ট করতে বলা হয়েছে। কোচ সৈয়দ গোলাম জিলানীর অধীনে এই ক্যাম্প থেকে চূড়ান্তভাবে বেছে নেওয়া হবে ২৩ জনকে। এশিয়া কাপ মহিলা ফুটবলের বাছাইপর্বে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। গ্রুপের অন্য দল থাইল্যান্ড, ইরান ও ফিলিপাইন। আগামী ২১-২৫ মে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে এই গ্রুপের সবগুলো ম্যাচ। ২১ মে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ থাইল্যান্ড, ২৩ মে খেলবে ইরানের সঙ্গে এবং ২৫ মে শেষ ম্যাচে মুখোমুখি হবে ফিলিপাইনের। চার গ্রুপের ১৬টি দল নিয়ে হচ্ছে বাছাইপর্ব। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল সুযোগ পাবে চূড়ান্ত পর্বে খেলার। যাঁরা ডাক পেয়েছেন: সাবিনা (গোলরক্ষক), মলি, রওশন আরা, বিউটি, খালেদা, বেলি, সুরভী, রূপা, বীথি, তৃষ্ণা, সুইনু প্রু, খাদিজা, টুম্পা মনি, সাজেদা, রুপালী, শারমিন, মাইনু, তাহমিনা, মিরোনা, ঝুমু, নুবাই, সুইনু চিং, ফাতেমা তুজ জোহরা, মনিকা, কৃষ্ণা রানী, জাহানারা, সাবিনা খাতুন, সুরাইয়া, অম্রা চিং, বিপাশা ও মুনমুন।