সাবিনার হ্যাটট্রিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (পশ্চিমবঙ্গ) বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। এএফসি মহিলা এশিয়া কাপের বাছাইপর্বের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে কলকাতা সফর করছে মহিলা ফুটবল দল। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে কাল সাবিনার হ্যাটট্রিক আর অম্রা চিং মারমার ২ গোলে বাংলাদেশ ৬-১ গোলে হারিয়েছে ভারতের এই রাজ্য দলকে। কলকাতার কল্যাণী স্টেডিয়ামে আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২১ মে ঢাকায় শুরু হবে এএফসি মহিলা এশিয়ান ফুটবলের বাছাইপর্ব। বাংলাদেশের গ্রুপে খেলবে থাইল্যান্ড, ইরান ও ফিলিপাইন।