কেএফসি মহিলা ফুটবল লিগের প্রথম পর্বে চলছে গোল উৎসব। কাল দ্বিতীয় দিনে ৮ ম্যাচে হয়েছে ৫৬ গোল। সাতক্ষীরার সামনে একেবারে উড়ে গেছে মাগুরা। ১৯-০ গোলে জেতা ম্যাচে জাতীয় দলের স্ট্রাইকার সাবিনা খাতুন একাই করেছেন ১২ গোল! সুরাইয়া চারটি, রওশন আরা দুটি ও জাহানারা একটি গোল করেছেন। রাঙামাটি ২-০ গোলে হারিয়েছে খাগড়াছড়িকে। গোল করেছেন রিনা চাকমা ও মনিজা চাকমা। চট্টগ্রাম ৭-০ গোলে হারিয়েছে লক্ষ্মীপুরকে। মিলি বড়ুয়া হ্যাটট্রিকসহ করেছেন ৫ গোল। অন্য দুই গোল বরুনা ও ফারহানার। নড়াইল ১০-০ গোলে হারিয়েছে ঝিনাইদহকে। সালমা চারটি, রুমা ও বিপাশা দুটি করে গোল করেছেন। পদ্মাবতী ও সরস্বতী একটি করে গোল করেছেন। যশোর ১১-০ গোলে হারিয়েছে সিরাজগঞ্জকে। খালেদা পাঁচটি ও রেহানা চারটি গোল করেছেন। শারমিন ও বিলকিসের গোল একটি করে। নওগাঁ ২-১ গোলে জিতেছে বগুড়ার বিপক্ষে। নওগাঁর শারমিন দুটি গোল করেন। একটি শোধ করেন মুক্তা। নীলফামারী ২-০ গোলে পঞ্চগড়কে ও নেত্রকোনা ২-০ গোলে কৃষি বিশ্ববিদ্যালয়কে হারিয়েছে। নীলফামারীর গোলদাতা শাহনাজ ও হেলেনা। নেত্রকোনার রিমি ও হাসনা।