সাবেক ফুটবলার কাশেম আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলার মাঠে সারাক্ষণ মুখে একটা মায়াবী হাসি লেগে থাকত। পূর্ব পাকিস্তান দলে খেলা সদা হাস্যোজ্জ্বল গোলরক্ষক হাজী কাশেম আর নেই। হূদেরাগে আক্রান্ত হয়ে পরশু রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন ৭০ বছর বয়সী ফুটবলার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।সমসাময়িক অন্য সব গোলরক্ষক সান্টু, নুরুন্নবী, হাকিম, সীতাংশুদের আলোয় নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি কাশেম। পূর্ব পাকিস্তান দলে প্রথম সুযোগ পান ১৯৭০ সালে। নেপালের রাজার আমন্ত্রণে সেবার খেলতে যান কাঠমান্ডুতে। কিন্তু দলে সান্টুর মতো গোলরক্ষক থাকায় সেরা একাদশে সুযোগ পাননি। দীর্ঘদেহী গোলরক্ষক পরে অবশ্য খেলেছেন পূর্ব পাকিস্তান দলে। খেলেছেন আবাহনী, দিলকুশা, ওয়ান্ডারার্স, বিজেএমসি, ভিক্টোরিয়া, ইস্ট এন্ড ক্লাব, নারায়ণগঞ্জ জেলা দলের হয়ে। সোনালী অতীত ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য। তাঁর জানাজা কাল বাদ জোহর নারায়ণগঞ্জের জিমখানা মাঠে হয়েছে। এরপর তাঁর দাফন সম্পন্ন হয়েছে নারায়ণগঞ্জ গাবতলী কবরস্থানে। হাজী কাশেমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সোনালী অতীত ক্লাব।