সাবেক-বর্তমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা চলচ্চিত্রের চিরায়ত কোনো ত্রিভুজ প্রেমের গল্প যেন। এক নায়িকাকে ঘিরে যেখানে দুই নায়কের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ফাটল ধরে। পরশু ইন্টার মিলান-তুরিনো ম্যাচে দেখা গেল এমন নাটক। ইন্টারের স্ট্রাইকার মাউরো ইকার্দির সঙ্গে হাত মেলাননি তুরিনোর ম্যাক্সি লোপেজ। ফুটবলে এমন মাঝেমধ্যেই হয়, কিন্তু এখানে নেপথ্যের গল্পটাই একে ‘সোপ-অপেরা’ বানিয়ে দিয়েছে। দুজন একসময় সাম্পদোরিয়ায় খেলতেন, দুজনই আর্জেন্টাইন। কিন্তু ওয়ান্ডা নারা নামের এক মডেলকে নিয়ে দুজনের মধ্যে ঝামেলা লেগে গেল। সাবেক এই মডেল একসময় ছিলেন লোপেজের ঘরনি। কিন্তু ২০১৪ সালের শুরুর দিকে সাবেক বার্সেলোনা স্ট্রাইকারের সঙ্গে বন্ধন ছিন্ন করে ইকার্দিকে বিয়ে করেন নারা। ব্যস, লোপেজ রেগেমেগে ইকার্দির সঙ্গেই সম্পর্কচ্ছেদ করেছেন। যার সর্বশেষ প্রমাণ গত রোববারের ম্যাচে গ্যালারিতে ওয়ান্ডার উপস্থিতিতে ওভাবে হাত না মেলানো। ডেইলি মেইল।