সাবেকদের ক্ষোভ, তদন্ত করবে বিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১টেস্ট ম্যাচে কখনো কখনো হারতে হয়, তাই বলে টানা তিন ম্যাচ! সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী যেন বিশ্বাসই করতে পারছেন না ভারতের এমন ব্যর্থতা। শুধু সৌরভ কেন, ধোনির দলের ইংলিশ-ব্যর্থতায় ভারতজুড়েই সমালোচনার ঝড় এবং তাতে যথারীতি সাবেকদের কণ্ঠস্বরই সবচেয়ে জোরালো।সৌরভ যেমন বললেন, ‘টেস্ট আমরা হারতেই পারি, তাই বলে টানা তিন টেস্টে হারা এবং কোনো বড় রান নেই...এটা চিন্তিত হওয়ার মতোই ঘটনা। এটা কি হঠাৎ করেই ঘটে গেল নাকি বড় কোনো বিপর্যয়ের শুরু, সেটাই এখন দেখার।’ আরেক সাবেক অধিনায়ক অনিল কুম্বলে এই পরিস্থিতিতে মনে করছেন, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণের মতো ক্রিকেটারদের বিকল্প তৈরি করার জন্য চার-পাঁচজন তরুণ ক্রিকেটারকে এখনই তুলে আনতে হবে। ‘চার-পাঁচজন খেলোয়াড়কে বেছে নিয়ে তাদের পেছনে বিনিয়োগ করতে হবে, যাতে তারা ভবিষ্যতে ভারতীয় দলের দায়িত্ব নিতে পারে। আমাদের বিরাট কোহলি, রোহিত শর্মা, সুরেশ রায়না, যুবরাজ সিং, গৌতম গম্ভীরের মতো খেলোয়াড় আছে।’সাবেক টেস্ট ওপেনার অরুণ লালের আক্রমণটা দলের বয়স্ক ক্রিকেটারদের দিকে। পঁয়ত্রিশোর্ধ্ব ক্রিকেটারদের ওপর নির্ভর করা যায় না বলেই মনে করেন তিনি, ‘এই সিরিজে ইংল্যান্ড অনেক অনেক ভালো দল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ভারতীয় দলে বিশ্বের সেরা কয়েকজন ক্রিকেটার থাকলেও এই কন্ডিশনে ইংল্যান্ড অনেক এগিয়ে তাদের চেয়ে।’সাবেক ক্রিকেটাররা মুখ খুলেছেন, বসে নেই ভারতীয় ক্রিকেট বোর্ডও। টেস্ট সিরিজে দলের ব্যর্থতা তদন্ত করা হবে বলে জানিয়েছেন বোর্ডের সচিব এন শ্রীনিবাসন, যিনি কদিন পরই হতে যাচ্ছেন বোর্ড সভাপতি। তবে সেটা এখনই নয়, ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর। ওয়েবসাইট।