সাবেলার যুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল সমর্থক, কোচ, খেলোয়াড় সবার বুকের ওপর দিয়ে রীতিমতো বুলডোজার চালিয়েছে জার্মান-মেশিন। যাঁরা খেলা দেখতে পারেননি তাঁরাও নিশ্চয়ই জেনে গেছেন পরশু রাতে কী লঙ্কাকাণ্ডই না ঘটে গেল! অনেকে আতশি কাচের নিচে ৭-১ স্কোরলাইন রেখে এমন হারের কারণ খুঁজে বেড়াচ্ছেন নিশ্চয়ই? কেউ কিছু বের করতে না পারলেও আর্জেন্টিনার কোচ আলেসান্দ্রো সাবেলা এই ফলাফলের একটা যুক্তি দাঁড় করিয়েছেন—‘ফুটবল অযৌক্তিক খেলা! কিন্তু ফুটবলে আপনাকে এটি মেনে নিতে হবে। খেলার জগতে ফুটবলই যে সবচেয়ে অযৌক্তিক খেলা!’ ভালোই বলেছেন সাবেলা। আপাতত এর চেয়ে ভালো যুক্তি পাওয়াও কঠিন! ইয়াহু স্পোর্টস।