সাবেলার 'পতন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেলা
সাবেলা

অনেক নিচে থেকে বল ধরে অসাধারণ এক দৌড়ে দুর্দান্তভাবে বক্সে ঢুকে পড়েছিলেন গঞ্জালো হিগুয়েইন। সামনে শুধু বেলজিয়াম গোলকিপার থিবো কোর্তোয়া। কিন্তু ডান পায়ের শটটা ক্রসবারে লেগে চলে যায় বাইরে। আলেসান্দ্রো সাবেলা ধরেই নিয়েছিলেন, গোলটা হচ্ছেই। ২-০ হয়ে যাওয়া মানে জয় নিয়ে টেনশন থাকে না! অবিশ্বাস্যভাবে গোলটা না হওয়ায় আর্জেন্টিনা কোচকে একটু বেশিই পেয়ে বসল হতাশা। মনে হলো উল্টে মাটিতেই পড়ে যাবেন। পড়ে যাওয়ার মুহূর্তে তাঁকে ধরে ফেলেন কোচিং স্টাফের একজন। শেষ মুহূর্তে অবশ্য সামলে নেন নিজেকে। তবে সাবেলার এই ‘প্রায় পতন’ এখন অনলাইন জগতে কৌতুকের বিরাট উপাদান।