সাভার-দুর্গতদের পাশে ক্রিকেটাররা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের রানা প্লাজা ধসে পড়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসবে জাতীয় ক্রিকেট দলও—ঘোষণাটা জিম্বাবুয়ে সফর চলাকালেই দিয়েছিলেন মুশফিকুর রহিম। কাল জানালেন, ক্রিকেটারদের ম্যাচ ফির পুরো টাকাটাই তাঁরা দিয়ে দেবেন ক্ষতিগ্রস্তদের হাতে।
‘এ মুহূর্তে অনেকে ঢাকার বাইরে আছে। ১১ তারিখ থেকে অনুশীলন ক্যাম্প শুরু হলে তার এক-দুই দিন আগে হয়তো সবাই ঢাকায় চলে আসবে। তখন চেষ্টা করব সবাইকে নিয়ে টাকাটা দিয়ে আসতে। আমরা ম্যাচ ফির পুরো টাকাটাই ক্ষতিগ্রস্তদের দেব’—বলেছেন মুশফিক।