সামনে তাকাতে চান শ্রীকান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বোর্ড-প্রধানের কথারই প্রতিধ্বনি শোনা গেল কৃষ্ণমাচারি শ্রীকান্তের কণ্ঠে। ইংল্যান্ড সফরকে ভারতের প্রধান নির্বাচক বলেছেন, ‘দুঃস্বপ্ন।’ তবে এই দুঃস্বপ্ন নিয়ে মাথা ঘামাতে চান না শ্রীকান্ত, তাকাতে চান সামনের দিকে।৪টি টেস্ট, ২টি টি-টোয়েন্টি ও ত্রিদেশীয় কমনওয়েলথ ব্যাংক ওয়ানডে সিরিজ খেলতে আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় যাবে ভারত। শ্রীকান্তের দৃষ্টি সেদিকেই, ‘আমাদের পরবর্তী লক্ষ্য অস্ট্রেলিয়া। ওই সিরিজের আগে দেশের মাটিতে আমাদের দুটো সিরিজ আছে (ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে)। ওই দুটো সিরিজ থেকেই আমাদের অস্ট্রেলিয়ার জন্য সেরা সমন্বয় খুঁজে বের করতে হবে। ইংল্যান্ড সিরিজের ক্ষতিটা পুষিয়ে নিতে হবে অস্ট্রেলিয়ায়।’প্রধান নির্বাচক স্বীকার করেছেন সব বিভাগেই ভারতকে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। তবে দলে বড় ধরনের পরিবর্তন বা ওলট-পালটের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। মনে করিয়ে দিয়েছেন, ইংল্যান্ড সফরের আগে এই দলেরই পারফরম্যান্স ছিল দারুণ, ‘এমনটা হতেই পারে, দল নিয়ে আমাদের ধৈর্য ধরতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে ভুলগুলোর পুনরাবৃত্তি যাতে না হয়। ইংল্যান্ড সিরিজের আগেই এই দল কত ভালো করেছে, সেটা ভুলে গেলে চলবে না।’ ওয়েবসাইট।