প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতে বন্দুক, চলছে শারীরিক কসরত। কিছুক্ষণ পরপর চলছে শ্যুটিংও। না, যুদ্ধের প্রস্তুতি নয়, বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে নামার আগে বলিভিয়া দলের প্রস্তুতির ছবি এটি। ১৯৯৪ যুক্তরাষ্ট্রের পর আর কোনো বিশ্বকাপে খেলা হয়নি দক্ষিণ আমেরিকার দেশটির। পাঁচ দিন পর আরেকটি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে লা পাজে উরুগুয়ের সঙ্গে ম্যাচ দিয়ে। বাছাইয়ে উতরে যেতে এবার আটঘাট বেঁধেই নামছে বলিভিয়া। দলে শৃঙ্খলা ও আত্মনিবেদনের বিষয়টি নিশ্চিত করতে খেলোয়াড়দের সামরিক প্রশিক্ষণ দিচ্ছেন কোচ হুলিও সিজার বালদিভিয়েসো। শারীরিক কসরত ও নিয়মের ব্যাপারটি তো বোঝা গেল, কিন্তু বন্দুক দিয়ে শ্যুটিং প্রশিক্ষণের মাজেজাটা কী? রয়টার্স।