সামরিক শাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল দল নাকি সামরিক স্কুল? কদিন পর সান্ডারল্যান্ডের দ্বিতীয় পরিচয়টাই বোধ হয় বড় হয়ে দাঁড়াবে। কোচ পাওলো ডি ক্যানিও নাকি একরকম সামরিক শাসনই চালাচ্ছেন! খ্যাপাটে এই কোচ এবার নতুন আইন বেঁধে দিয়েছেন ফুটবলারদের জন্য। এখন থেকে ড্রেসিংরুমে কোনো ফুটবলারই আর মুঠোফোনে কথা বলতে পারবে না। কিন্তু কেউ যদি নিষেধটা অমান্য করে? ক্যানিওর জবাব, ‘তখন আমি ফোনটা সোজা সাগরে ফেলে দেব।’ এখানেই শেষ হলে কথা ছিল। ভোজনরসিক সান্ডারল্যান্ড ফুটবলারদের জন্য দুঃসংবাদ—এখন থেকে মেয়োনেজ, টমেটো কেচাপ, এমনকি কোকা-কোলাও নিষিদ্ধ ড্রেসিংরুমে। এএফপি।