সামর্থ্য অনুযায়ী ব্যাট করতে পারিনি: মুশফিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গল টেস্টের এক ইনিংসে ৬৩৮ রান। বাংলাদেশের টেস্ট ইতিহাসে মুশফিকুর রহিমের প্রথম ডাবল সেঞ্চুরি, মোহাম্মদ আশরাফুলের ডাবল সেঞ্চুরির কাছাকাছি এক ইনিংস। সেঞ্চুরি করেছিলেন নাসির হোসেনও। অথচ কলম্বো টেস্টে ঠিক বিপরীত চিত্র।গলে রানবন্যা বইয়ে দেওয়া বাংলাদেশি ব্যাটসম্যানরা কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বোলারদের সামনে চরম অসহায়ত্বের পরিচয় দিলেন। প্রথম ইনিংসের মাত্র ২৪০ রানের পর দ্বিতীয় ইনিংসে ২৬৫। কিন্তু কেন এমন হলো?ম্যাচ শেষে অজুহাত দাঁড় করানোর চেষ্টা করলেন না অধিনায়ক মুশফিকুর রহিম। তাঁর সরল স্বীকারোক্তি, ‘আমরা সামর্থ্য অনুযায়ী ব্যাট করতে পারিনি।’মুশফিকুর বলেন, ‘প্রথম ইনিংসে ৮০-১০০ রান কম হয়েছিল আমাদের। সেটা করার সুযোগ ছিল, কিন্তু আমরা তা কাজে লাগাতে পারিনি। এটা হতাশার।’বাংলাদেশ অধিনায়ক বলেন, শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষে ২৪০ রান করেছিলাম। এটা যথেষ্ট ছিল না। কারণ, ওদেরকে ২০০ রানের মধ্যে বেঁধে ফেলার মতো বোলিং আক্রমণ আমাদের নেই।’মুশফিকুর বলেন, ‘দ্বিতীয় ইনিংসে উইকেটে আমরা কয়েকজন সেট হয়েছিলাম। কিন্তু আউট হয়ে যাই আমরা। এই উইকেটে স্পিনাররা আরও ভালো বল করতে পারত, যেমনটা করে দেখিয়েছে রঙ্গনা হেরাথ।’ টেস্ট সিরিজ শেষে এখন অপেক্ষা ওয়ানডের। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৩ মার্চ শনিবার, হাম্বানটোটায়। সূত্র: রয়টার্স।