সামার অ্যাথলেটিকস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৭ সেপ্টেম্বর শুরু হবে ১২তম জাতীয় সামার অ্যাথলেটিকস। দুই দিনের প্রতিযোগিতায় অংশ নেবে সারা দেশের প্রায় ৭০০ জন অ্যাথলেট। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক ইলেকট্রনিক পণ্যসামগ্রী নির্মাণ প্রতিষ্ঠান ওয়ালটন। এবারের আসরে নতুন জাতীয় রেকর্ড গড়লে প্রত্যেককে দেওয়া হবে পাঁচ হাজার টাকা করে আর্থিক পুরস্কার। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস।