সামার ওপেন ব্যাডমিন্টন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে সামার ওপেন ব্যাডমিন্টন। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল হবে ১ অক্টোবর। অংশগ্রহণে আগ্রহীদের আগামীকালকের মধ্যে নাম এন্ট্রি পাঠাতে হবে। এই টুর্নামেন্ট শেষ হলেই শুরু হবে দ্বিতীয় বিভাগ ব্যাডমিন্টন। ১০ অক্টোবর শুরু হওয়ার কথা থাকলেও এটি পিছিয়ে শুরু হবে ২০ অক্টোবর। পুরুষ একক ও দ্বৈত এবং মহিলা একক ও দ্বৈত—এই চারটি ইভেন্টে অংশ নিতে আগ্রহীদের নাম এন্ট্রি পাঠানোর শেষ তারিখ ১০ অক্টোবর।