সামারাবিরার অপরাজিত সেঞ্চুরিতে শ্রীলঙ্কা ৪২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার শেষ পাঁচজন ব্যাটসম্যানের কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। তার পরও কলম্বোর পি সারা স্টেডিয়ামে হতাশায় পুড়তে হয়নি স্বাগতিকদের। সামারাবিরার অপরাজিত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪২৫ রান তুলেছে কুমার সাঙ্গাকারার দল। ভারতের হয়ে ওঝা চারটি ও ইশান্ত শর্মা তিনটি উইকেট শিকার করেন।চার উইকেটে ২৯৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। আগের দিন সামারাবিরা ৬৫ ও ম্যাথুস ২৬ রান নিয়ে অপরাজিত ছিলেন। আজ শুরুটা ভালোই হয়েছিল এ জুটির। দলীয় ৩৩০ রানের মাথায় ওঝার শিকারে পরিণত হন ৪৫ রানে থাকা ম্যাথুস। এরপর যেন যে আসা-যাওয়ার খেলা খেললেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। প্রসন্ন জয়াবর্ধনে ৯, রণদিভ ৮, মালিঙ্গা ৪, মেন্ডিস ৩ ও ওয়ালেগেদারা ৪ রান করেন। তবে সামারাবিরাকে থামাতে পারেননি ভারতীয় বোলারেরা। একপ্রান্ত আগলে রেখে ১৩৭ রানে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান।—ক্রিকইনফো