সামারাবীরা বাদ
শেষ পর্যন্ত গণমাধ্যমের ধারণাটাই সত্য হলো। পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দল থেকে বাদই পড়লেন থিলান সামারাবীরা। পরশু শ্রীলঙ্কান অধিনায়ক তিলকারত্নে দিলশান নিজে বলেছিলেন তিনি পাঁচে ব্যাট করতে চান। তখনই ধরে নেওয়া হয় সামারাবীরার শিগগিরই ফেরা হচ্ছে না দলে। মাত্র দুটি টেস্টের ব্যর্থতাই দল থেকে ছিটকে ফেলল ৫২.৬১ ব্যাটিং-গড়ের ব্যাটসম্যানকে। দলে ফিরতে পারেননি অজন্তা মেন্ডিসও।আগামী অক্টোবর ও নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের সঙ্গে তিন টেস্ট, পাঁচ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে লঙ্কানরা। ১৬ সদস্যের দলে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা খেলোয়াড় তিনজন, উইকেটরক্ষক দিনেশ চান্দিমাল ও কৌশল সিলভা এবং ফাস্ট বোলার নুয়ান প্রদীপ। দলে উইকেটরক্ষকের সংখ্যা চারজন।শ্রীলঙ্কা টেস্ট দল: তিলকারত্নে দিলশান (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস (সহ-অধিনায়ক), থারাঙ্গা পারানাভিতানা, লাহিরু থিরিমান্নে, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, প্রসন্ন জয়াবর্ধনে, দিনেশ চান্দিমাল, রঙ্গনা হেরাথ, সুরাজ রণদিভ, চানাকা ভেলেগেদারা, সুরঙ্গা লাকমল, শামিন্দা ইরাঙ্গা, দাম্মিকা প্রসাদ, নুয়ান প্রদীপ ও কৌশল সিলভা। ক্রিকইনফো।